শুভেন্দুর সভার আগে নন্দীগ্রামে অশান্তি, একাধিক জায়গায় ছেঁড়া হল তৃণমূলের পতাকা - The News Lion

শুভেন্দুর সভার আগে নন্দীগ্রামে অশান্তি, একাধিক জায়গায় ছেঁড়া হল তৃণমূলের পতাকা




দি নিউজ লায়ন ;  শুভেন্দুর সভার আগে নন্দীগ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব। তৃণমূল কর্মীদের হুমকি, ছেঁড়া হল তৃণমূলের দলীয় পতাকা ফেস্টুন ব্যানার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত থেকে নন্দীগ্রামে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতী বাহিনী বিজেপির মত বহিরাগত দুষ্কৃতীরা নন্দীগ্রামে ঢুকেছে। 


গভীর রাতে নন্দীগ্রাম২ব্লকের খোদামবাড়ী বাস স্ট্যান্ড থেকে সিদ্ধেশ্বর বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তৃণমূলের যত দলীয় পতাকা ফেস্টুন ব্যানার লাগানো ছিল সেই সমস্ত ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলার চেষ্টা হয়। বাড়ি থেকে না বেরোনোর জন্য হুমকি দেয়া হয় তাদের। শুক্রবার সকালে ও তৃণমূল কর্মীদের লাগাতার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ। 


স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দুর মদতে এলাকায় অশান্তির চেষ্টা চলছে। বুদ্ধি গ্রামের মানুষ তার সঙ্গে নেই বুঝতে পেরে বহিরাগত দুষ্কৃতীদের নন্দীগ্রামে ঢোকানোর চেষ্টা করছেন শুভেন্দু তৃণমূল কর্মীদের ওপর হামলার চেষ্টা হচ্ছে বড় ধরনের অশান্তির আশঙ্কা করছেন তাঁরা। তৃণমূলের হুঁশিয়ারি হামলা হলে পাল্টা প্রতিরোধ হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 


কারা এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে। অন্যদিকে বিজেপির হামলার প্রতিবাদে শুক্রবার নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নন্দীগ্রাম জুড়ে অশান্তির চেষ্টা করছে বিজেপি মদত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পুলিশ বিজেপির দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করুক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.